ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্বে ইকবাল চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 296
চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্বে ইকবাল চৌধুরী ছবির ক্যাপশন : ছবি- সংগৃহীত
ad728
চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগ) পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইকবাল চৌধুরী। গত ২২ আগস্ট ২০২৬ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার দায়িত্বপ্রাপ্তির বিষয়টি জানানো হয়।
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. ইকবাল চৌধুরী। তার পিতা মরহুম এডভোকেট এম. এ. সামাদ চৌধুরী। তিনি সাবেক মন্ত্রী ও বিএনপির বর্ষীয়ান নেতা মরহুম আবদুল্লাহ আল নোমানের হাত ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
ব্যক্তিগত জীবনে মো. ইকবাল চৌধুরী একজন ব্যবসায়ী। তিনি বিজিএমইএর সদস্য এবং আইভি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থিত ‘রোগী কল্যাণ সমিতি’র আজীবন সদস্য। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ব্যবসায়িক দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন মো. ইকবাল চৌধুরী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক সংসদ প্রতিদিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে পিসব : শতাধিক পরিবা

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে পিসব : শতাধিক পরিবা